ছবি: সংগৃহীত
আইনি প্রক্রিয়া শেষ করে প্রায় পাঁচ মাস পর ভারত থেকে ৯১ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার চারটি ট্রলারসহ তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে প্রথমে জেলেদের আন্তর্জাতিক জলসীমায় আনা হয়। পরে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
জানা যায়, প্রায় পাঁচ মাস আগে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেরা ভুলবশত ভারতের জলসীমায় প্রবেশ করেন। এরপর ভারতীয় কোস্টগার্ড তাদের চারটি ট্রলারসহ আটক করে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের কারাগারে রাখা হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাদের মুক্তি দেওয়া হয় এবং নিজ দেশে ফেরত পাঠানো হয়।
এদিকে, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও সমুদ্র এলাকায় নজরদারি আরও জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।