জুন ৭, ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন লাইসেন্স বাতিল হবে না—স্বাস্থ্য অধিদপ্তরকে সেই শোকজের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নির্ধারিত সময় রোববার বিকেল পাঁচটার মধ্যে জবাব পাওয়া না গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গত ২৭ মে এই হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগ উঠে। বিষয়টি তদন্তের পর ৩ জুন স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। ওই নোটিশের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, যা রোববার শেষ হচ্ছে।