ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:১৯ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আজ (শুক্রবার) বেলা ৩টায় নবনির্বাচিত বাংলাদেশ সরকারপ্রধানকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে উভয় দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।