যেসব মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:৫৯ পিএম

যেসব মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর রুলস অব বিজনেস অনুযায়ী নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ বণ্টন করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী নিজস্ব তত্ত্বাবধানে রেখেছেন—মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ।

অন্য সব মন্ত্রণালয় ও বিভাগ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেন। দপ্তর বণ্টন শেষে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এদিন বিকালে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায়। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা, কারণ প্রচলিত রীতি ভেঙে এবার অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে; এর আগে শপথ অনুষ্ঠান আয়োজন করা হতো বঙ্গভবনে।

Link copied!