জুন ২, ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে।’
আজ (মঙ্গলবার) সকালে সিলেটের বাদাঘাটে চাচার নির্যাতনে নিহত শিশু ফাহিমার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি মানে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া। জ্বালানির মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে।’
শিশু ফাহিমা হত্যার ঘটনায় শোক প্রকাশ করে তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এ সময় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একদিনের সফরে নানা কর্মসূচিতে অংশ নিতে তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন।