পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির

স্পোর্টস ডেস্ক

মে ২৪, ২০২৪, ০৫:৩৫ পিএম

পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির

মোহাম্মদ আমিরকে সঙ্গে নিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এ দলের অধিনায়ক থাকছেন বাবর আজম। 

আমির শুধু নন। ইমাদ ওয়াসিমও এই দলে জায়গা করে নিয়েছেন। পাকিস্তান দল এখন ইংল্যান্ডে রয়েছে। এখান থেকে তারা যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয়তে যাবে বিশ্বকাপ খেলতে। বার্মিংহ্যামে শনিবার দ্বিতীয় ম্যাচ রয়েছে।

পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ দল : বাবর (অধিনায়ক), আবরার, আজম, ফখর, হারিস, ইফতিখার, ইমাদ, আব্বাস, আমির, রিজওয়ান, নাসিম, আইয়ুব, সাদাব, শাহিনশাহ ও উসমান। 

Link copied!