টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০২:০১ পিএম

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথম ম্যাচের মতো এবারও শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে পাকিস্তান। নাহিদ রানার গতির ঝড়ে তারা ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। ম্যাচটিতে ক্যারিয়ারসেরা বোলিং করেন রানা, ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট।

জবাবে তানজিদ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে লক্ষ্য খুব সহজেই তাড়া করে বাংলাদেশ। মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

এই ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এনেছে। আবরার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন হারিস রউফ।

বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ:
সাহেবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

Link copied!