ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই টস ভাগ্যকে নিজেদের পক্ষে পেয়েছে স্বাগতিকরা।
মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০২৫ সালের ২ ডিসেম্বর। সেই হিসেবে প্রায় তিন মাসেরও বেশি সময়—প্রায় ৯৮ দিন—পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে দলটি।
এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তাই পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটিকে দলের জন্য নতুন সূচনা হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে আসন্ন ঈদুল ফিতর-এর আগে সিরিজ জিতে সমর্থকদের আগাম ঈদ উপহার দিতে চান অধিনায়ক মিরাজ। মঙ্গলবার মিরপুরে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি দলের এই ‘নতুন যাত্রা’র কথাও তুলে ধরেন।