কুমিল্লার দাউদকান্দিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে পড়ে আহত ২০

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:৫৭ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে পড়ে আহত ২০

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বাসটিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী ছিলেন। তারা বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে জিংলাতলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর শিক্ষার্থীরা ভ্রমণ বাতিল করে ফিরে গেছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। বাসটিতে থাকা ৪০ শিক্ষার্থীর মধ্যে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Link copied!