টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের মরদেহ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১২:৫১ পিএম

টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের মরদেহ

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন বলেন, এলাকার কিছু লোক বাহারছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা গিয়ে ওই তিনজনের লাশ উদ্ধার করেন। যেখানে আমার ছেলেও রয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, খবর পেয়ে আমি টিম নিয়ে ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Link copied!