প্রতীকী ছবি
রাজধানীর পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে আজ (বৃহস্পতিবার) চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, নিহতরা একজন দম্পতি এবং তাদের দুই সন্তান।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হওয়ার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত সমস্যায় ভুগছিল এবং হতাশা থেকে তারা আত্মহত্যা করতে পারে।