তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের প্রত্যাশা ফখরুলের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ১২:৫৩ পিএম

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের প্রত্যাশা ফখরুলের

ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
 

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রাখছে এবং নতুন সরকারের অধীনে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা সবার মধ্যে রয়েছে।
 

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দেশে গণতন্ত্র সংকুচিত ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।
 

বিএনপি মহাসচিবের মতে, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করছে বর্তমান নেতৃত্ব।
 

এর আগে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!