আতাউর রহমান। ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজার এলাকায় সাংবাদিক আতাউর রহমানকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ব্যস্ত সড়কের মাঝেই কয়েকজন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। বাধা পেয়ে তারা পরে মব তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করারও চেষ্টা চালায়।
ঘটনাটি ঘটে সোমবার রাত সোয়া ১০টার দিকে মগবাজার ট্রাফিক সিগন্যাল এলাকায়। এ ঘটনায় পরদিন হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দেন ওই সাংবাদিক।
আতাউর রহমান অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম এর জ্যেষ্ঠ প্রতিবেদক। অভিযোগে তিনি জানান, অফিস শেষে বাসায় ফেরার পথে মগবাজার সিগন্যালে রিকশা থেকে নামেন। এ সময় একটি প্রাইভেটকার থেকে নেমে আসা এক ব্যক্তি লাঠি হাতে তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। তিনি প্রতিরোধ করলে গাড়ি থেকে আরও কয়েকজন নেমে আসে।