হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০২:৪০ পিএম

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন আধুনিক, মানসম্মত ও ব্যবহারযোগ্য স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসার জন্য। এ সময় তিনি চাষিদেরও পাট চাষের প্রতি উৎসাহিত করেছেন।

রাষ্ট্রপতি বলেন, অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন।

তিনি সৃজনশীল তরুণ প্রজন্মকে স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ইকমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন কিছু উন্মোচনের আহ্বান জানান। মো. সাহাবুদ্দিন আরও বলেন, ‍‍`হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সব শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে, আমাদের জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে।‍‍`

তিনি স্বনির্ভর বাংলাদেশের দিকে এগোনোর গুরুত্বেও জোর দিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন। ২০১৭ সাল থেকে প্রতি বছর ৬ মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’।

দিবসটি উপলক্ষে পাট খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারগুলো দেওয়া হয় পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার জন্য।

Link copied!