যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৬, ১২:১১ পিএম

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদ লিমন দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন।

এরপর প্রায় ১০ দিন পর টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পরপরই লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।

এই ঘটনায় তদন্ত এখনো চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী পুরো ঘটনার পেছনের কারণ উদঘাটনের চেষ্টা করছে। 

Link copied!