মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৬ পিএম

মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ (সোমবার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে ২০২৪ সালের ২২ ডিসেম্বর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পান। একই বছরের ১৮ আগস্ট ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়-এ যোগ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। টানা চার বছর ওএসডি হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৩ সালে তাকে অবসরে পাঠানো হয়।

পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

Link copied!