তারেক রহমানকে ‘লালগালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৭:৩৫ পিএম

তারেক রহমানকে ‘লালগালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

ছবি: পিএমও

চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

আজ (বৃহস্পতিবার) চীনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, একই দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

চীনে প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Link copied!