পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৬:৪১ পিএম

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম

ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়-এর সচিব দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। পরে তা গ্রহণ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে তিনি একই সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই পদে থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ওঠে।

ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, এমডি স্যার (আব্দুস সালাম ব্যাপারী) পদত্যাগ করেছেন।

এদিকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে।

আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

Link copied!