সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‍‍`ডোনাল্ড ট্রাম্প‍‍`

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৭:০৬ পিএম

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‍‍`ডোনাল্ড ট্রাম্প‍‍`

ছবি কোলাজ/ দ্য রিপোর্ট

ঈদুল আজহাকে সামনে রেখে আলোচনায় থাকা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে আবার নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার এ তথ্য নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দেওয়া হয়েছে। আপাতত মহিষটি খামারেই রাখা হবে।

তিনি আরও বলেন, পশুটিকে ভবিষ্যতে খামার বা চিড়িয়াখানায় সংরক্ষণের বিষয়েও ভাবা হচ্ছে।

ব্যতিক্রমী সাদা রঙ, চোখ ও চুলের গঠনের কারণে মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের মালিকের ছোট ভাই মজার ছলে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই এটি মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

খামার সূত্রে জানা গেছে, প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি রাজধানীর জিনজিরার এক ক্রেতা কোরবানির জন্য কিনেছিলেন। তবে বিষয়টি ছড়িয়ে পড়ার পর প্রতিদিন অসংখ্য মানুষ মহিষটিকে দেখতে খামারে ভিড় করতে শুরু করেন। শুধু নারায়ণগঞ্জ বা ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ সেখানে যান।

পরে মহিষটিকে ঘিরে বাড়তে থাকা আগ্রহ এবং ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই ক্রেতার অর্থ ফেরত দিয়ে মহিষটিকে আবার খামারে ফিরিয়ে আনা হয়েছে।

স্থানীয় খামার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন আর মহিষটিকে কোরবানি দেওয়া হবে না। আপাতত সেটিকে বিশেষভাবে পরিচর্যা করা হবে।

দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এই অ্যালবিনো মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর ফলে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি আরও বেশি পরিচিতি 

Link copied!