অধ্যাপক মুহম্মদ ইউনূস | ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে টানা ১৮ মাস দায়িত্ব পালন শেষে নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহম্মদ ইউনূস। আজ (রোববার) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব দায়িত্বে পুনরায় যোগ দিয়ে কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি ঢাকার গুলশানে অবস্থিত নিজের বাসভবনে ফিরবেন।