২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৩:৩১ পিএম

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: ভিডিও থেকে নেওয়া

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনে তিনি বাজেট উপস্থাপন শুরু করেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন দেওয়া হয়। রীতি অনুযায়ী জাতীয় সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন করা হয়।

বৈঠকে জাতীয় বাজেট অনুমোদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে বিকেল ৩টায় সংসদ অধিবেশনে যোগ দেন। এরপর অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন।

Link copied!