প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: পানিসম্পদ মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৮:৫৬ পিএম

প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: পানিসম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্ড বিতরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।

আজ (শনিবার) লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জনকল্যাণে বর্তমান সরকার কাজ করে চলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরায় চালু করা হয়েছে, যা কৃষিতে পুনর্জাগরণ ও বিপ্লব সূচিত হবে।

অনুষ্ঠানে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১,২৫০ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া ও শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার মোঃ আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবুসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, উপকারভোগী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!