রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৬, ২০২৬, ০১:৪২ পিএম

রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় আগামী রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য ১৭ মে রাত ১১টা থেকে ১৮ মে বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Link copied!