মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

স্পোর্টস ডেস্ক

মে ১০, ২০২৬, ০৫:০০ পিএম

মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। দ্বিতীয় সেশনের একেবারে শেষ মুহূর্তে স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইটে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।

সাধারণত টেস্ট ম্যাচে ফ্লাডলাইট ব্যবহারের প্রয়োজন হয় না। তবে দিনের মেঘলা আবহাওয়ার কারণে আলো কমে আসায় ফ্লাডলাইট চালু করা হয়েছিল। কিন্তু চালু করার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি ঘটে।

প্রেসিডেন্টস বক্সের ঠিক পেছনের ফ্লাডলাইটে আগুন লাগে বলে জানা গেছে। যদিও ঘটনাটি বড় ধরনের কোনো দুর্ঘটনায় রূপ নেয়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

এর আগে ২০২৩ সালের আগস্টেও শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারির ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এবার আগুন লাগে দক্ষিণ পাশের ফ্লাডলাইটে।

Link copied!