টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০১:৪৭ পিএম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গাড়িতে করে তিনি টেকনাফ স্থলবন্দরে পৌঁছান। এ সময় তাকে শুভেচ্ছা জানানো হয় বলে বন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দরের জেটিঘাটে যান এবং সেখানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি ঘুরে ঘুরে বন্দরের গুদাম, বিভিন্ন ভবন ও অবকাঠামো পরিদর্শন করেন। এছাড়া বন্দর ভবনের ওপর উঠে নাফ নদীর জলসীমাও পর্যবেক্ষণ করেন তিনি।

স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‍‍`স্থলবন্দর পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে কখন থেকে স্থলবন্দরের কার্যক্রম স্থবির রয়েছে, সেটিও জানানো হয়।‍‍`

পরিদর্শনকালে কক্সবাজারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশরসহ প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!