তারেক রহমান দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রী পারবেন না: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০২:০১ পিএম

তারেক রহমান দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রী পারবেন না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন | ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দিয়ে দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রীকে দিয়ে পারবে না। এই সুযোগ হারালে অনেক বড় ক্ষতি হবে।’

আজ (রোববার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় হাম নিয়ে মন্ত্রী বলেন, ‘হাম একেবারে দূর করতে না পারলেও আমরা চতুর্দিক থেকে হামকে নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। গতবারের তুলনায় ডেঙ্গু এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে আছে। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, করোনার সময় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার কম থাকা দেশের চিকিৎসকদের সফলতার ফল।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করতে চান। স্বাস্থ্য মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার উচিত প্রধানমন্ত্রীকে সহযোগিতা দেওয়া। ১৫ আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি বিশেষ কিছু দেখাবেন।’

Link copied!