ফরিদপুর ও শেরপুরে নতুন ডিসি নিয়োগ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ১২:২১ পিএম

ফরিদপুর ও শেরপুরে নতুন ডিসি নিয়োগ

ছবি: সংগৃহীত

ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

Link copied!