নোয়াখালীতে পেট্রোল পাম্পে তেল নিয়ে সংঘর্ষ, পাম্প মালিকসহ আহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২৬, ১১:৫১ এএম

নোয়াখালীতে পেট্রোল পাম্পে তেল নিয়ে সংঘর্ষ, পাম্প মালিকসহ আহত ৫

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি পেট্রোল পাম্পে তেল সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাম্পের মালিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিদারহাট এলাকার ওই পাম্পে কয়েকজন ব্যক্তি একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করলে লাইনে থাকা মোটরসাইকেল চালকেরা আপত্তি জানান। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাম্পের মালিক হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, তাকে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা হামলায় জড়িত কয়েকজনকে আটক করে মারধর করে।

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে পাম্পটিতে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে শামসুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!