মে ২৫, ২০২৬, ১২:২০ পিএম
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং আন্তরিক সমবেদনা জানান।
একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানান এবং এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
রোববার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানর রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসর একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।
ভয়াবহ এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া নারী ও শিশুসহ অন্তত ৮২ জন গুরুতর আহত হয়েছেন।