কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ১২:৪৪ পিএম

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পহেলা বৈশাখ উপলক্ষে চাষিদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তার গাড়িবহর গুলশানের বাসভবন থেকে রওনা দেয়। পরে পহেলা বৈশাখের দিন টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

‘কৃষক কার্ড’ বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খালখনন কর্মসূচিও চালু করেছে সরকার।

এ বিষয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে কর্মসূচিটির প্রাক-পাইলটিং বাস্তবায়ন করা হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ‘কৃষক কার্ড’ পাবেন। তিনি আরও জানান, এই কার্ডের মাধ্যমে বছরে দুই হাজার ৫০০ টাকা নগদ সুবিধা পাবেন তারা।

Link copied!