ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, এবার পহেলা বৈশাখে ইলিশ পাঠানো হবে কি না তা সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।
আজ সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা শুধুমাত্র সৌজন্যমূলক।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে।
তিনি জাটকা আহরণ, ক্রয়-বিক্রী ও মজুদ করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, সবারই সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।