মে ২৫, ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সোমবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
তিনি আরও জানান, ১২১টি কাতারে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন ঈদের জামাতে। যেখানে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রবেশ পথ রাখা হয়েছে ৪টি এবং বের হওয়ার গেইট করা হয়েছে ৭টি।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, ঈদের দিন দুপুর দেড়টায় কলাবাগান এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী কোরবানির বর্জ্য অপসারণে ১২ ঘণ্টা সময় নির্ধারণ করলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৮ ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন করতে চায়।