ছবি: সংগৃহীত
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজে পাইপলাইন স্থানান্তরের কারণে রাজধানীর আশুলিয়া ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৭টা থেকে পরদিন শনিবার সকাল ৭টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের এলাকা, ঢাকা ইপিজেড, কাশিমপুর, সাভার, নবীনগর, চন্দ্রাসহ আশপাশের বিভিন্ন শিল্প ও আবাসিক এলাকায় গ্যাস থাকবে না।
এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।
তিতাস গ্যাস জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের জরুরি কাজের অংশ হিসেবে এই সাময়িক বন্ধ রাখা হচ্ছে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।