রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ০২:১৪ পিএম

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আপাতত তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনেই অবস্থান করবেন।
 

বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বসবাসের জন্য যমুনায় ওঠার পরিকল্পনা থাকলেও বর্তমানে গুলশানের বাসভবনেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন প্রধানমন্ত্রী।
 

তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল আটটায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
 

সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে আপাতত সেখানে না ওঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Link copied!