সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৫:২৯ পিএম

সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে সোমবার (২৫ মে) দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ (রোববার) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য ২৫ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ (নয়) ঘণ্টা তারাবো বিশ্বরোড হতে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সকল গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

Link copied!