নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, যা জানালেন আইন উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:২৫ পিএম

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, যা জানালেন আইন উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ক্ষেত্রে দুটি আইনি পথ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ।

 বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, বর্তমানে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানোর জন্য দুটি বিকল্প বিদ্যমান। প্রথমত, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, প্রধান বিচারপতি সম্মত হলে তিনিও শপথ পাঠ করাতে পারেন।

তিনি আরও জানান, কোনো কারণে নির্বাচনের ফল প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণ সম্ভব না হলে সে ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার পর যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে।

আইন উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটে। এর পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন এবং ৮ আগস্ট অধ্যাপক -এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করায় বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য রয়েছে।

এই প্রেক্ষাপটে আসিফ নজরুল বলেন, ত্রয়োদশ সংসদ গঠনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে স্পিকার বা ডেপুটি স্পিকারের কোনো সুযোগ নেই। তাই সংবিধানসম্মত বিকল্প পথ অনুসরণ করেই শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।

Link copied!