রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:২৯ পিএম

রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে।

আজ (শুক্রবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–এর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। আগে এই সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। ফলে আগের তুলনায় অতিরিক্ত তিন ঘণ্টা বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি কাটিয়ে ওঠা এবং রমজানে বিদ্যুৎ খাতে বাড়তি গ্যাসের চাহিদা পূরণ করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় কোনো রেশনিং থাকবে না বলে জানানো হয়েছে।

ঈদের ছুটি শেষে ২৬ মার্চ থেকে পুনরায় আগের নিয়ম কার্যকর হবে। তখন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে

Link copied!