ছবি: সংগৃহীত
সরকার টাকা ছাপাতে চায় না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তুলতে পরিকল্পনা নেয়া হচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ঘন ঘন নীতির পরিবর্তন না করে টেকসই নীতি গ্রহণ করা হবে। তবে সরকার টাকা ছাপাতে চায় না।
অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি—সব মিলিয়ে সরকার এখন ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে।