আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২৬, ১২:২৭ পিএম

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খাতকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

Link copied!