গঠন হচ্ছে ভিজিল্যান্স টিম

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ০১:১৩ এএম

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মজুতদারদের বিরুদ্ধে তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে তেলের সরবরাহ পরিস্থিতি নজরদারিতে রাখতে দেশজুড়ে ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব টিম কাজ করবে। তারা ডিপো থেকে শুরু করে ফিলিং স্টেশন এবং ভোক্তা পর্যায় পর্যন্ত তেলের সরবরাহ তদারকি করবে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সরকার বলছে, কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Link copied!