দাম কমল এলপি গ্যাসের

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:২১ পিএম

দাম কমল এলপি গ্যাসের

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১,৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (মঙ্গলবার) এই নতুন দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন দাম এখন থেকেই কার্যকর হবে।

এর আগে, ২ ফেব্রুয়ারি প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩০৬ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১,৩৫৬ টাকা নির্ধারণ করা হয়। সেই সময় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও নির্ধারণ করা হয়; প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯.৮০ টাকা থেকে বাড়িয়ে ৬২.১৪ টাকা করা হয়।

জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় অটোগ্যাসের দাম ২.৪৮ টাকা বৃদ্ধি পেয়ে ৫৯.৮০ টাকা নির্ধারণ করা হয়।

বিইআরসি অন্যান্য সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে:

  • ১২.৫ কেজি – ১,৪১৩ টাকা
  • ১৫ কেজি – ১,৬৯৬ টাকা
  • ১৬ কেজি – ১,৮০৯ টাকা
  • ১৮ কেজি – ২,০৩৫ টাকা
  • ২০ কেজি – ২,২৬০ টাকা
  • ২২ কেজি – ২,৪৮৭ টাকা
  • ২৫ কেজি – ২,৮২৬ টাকা
  • ৩০ কেজি – ৩,৩৯১ টাকা
  • ৩৩ কেজি – ৩,৭৩১ টাকা
  • ৩৫ কেজি – ৩,৯৫৬ টাকা
  • ৪৫ কেজি – ৫,০৮৭ টাকা
Link copied!