দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২৬, ০৬:৪৩ পিএম

দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে ৫৯৪ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কেউ মারা যাননি। তবে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জনে।

এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৩৬ জন। পাশাপাশি সন্দেহভাজন হাম রোগে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৩ হাজার ৩৬২ জনে।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৯ হাজার ১০৬ জনকে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।

Link copied!