ছবি: সংগৃহীত
হাম এবং এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামেই মারা গেছে ২৩ শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮৭ শিশু। এ সময় ৬৪২ শিশুর হাম শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ২৪১। সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ২৫১। এর মধ্যে ৫ হাজার ৮০১ শিশুকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া করা হয়েছে।