হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২৬, ০৩:৪১ পিএম

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হাম এবং হামের উপসর্গে শিশুমৃত্যুর কমছেই না। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩ জন হামে আক্রান্ত হয়ে এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৫ জন। এছাড়া পরীক্ষায় আরও ৮৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

আজ (মঙ্গলবার) দুপুরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

Link copied!