লখনৌতে ভারি বৃষ্টিপাতে দেয়াল ধস, প্রাণ গেল ৯ জনের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৩:১৬ পিএম

লখনৌতে ভারি বৃষ্টিপাতে দেয়াল ধস, প্রাণ গেল ৯ জনের

ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ভারি বৃষ্টির মধ্যে একটি দেয়াল ধসে ৯ জনের মৃত্যু এবং দুজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

এদিকে, প্রবল বৃষ্টির পর আজ ভোর ৪টায় স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় লখনৌতে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এ সময় ১৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অস্বাভাবিক এ বৃষ্টিতে নগরীর বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

Link copied!