দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১ জন!

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২৬, ০২:৩৭ পিএম

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১ জন!

ছবি: এপি

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।।

সংবাদমাধ্যমটি জানায়, বুধবার সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে মাইকাসা ইন নামের হোটেলটির বেজমেন্টে অবস্থিত রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। উদ্ধার কাজে দুটি পানি ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, প্রাণ বাঁচাতে কয়েকজন বাসিন্দা ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত পাঁচতলা ওই হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল। সেখানে অবস্থান করছিলেন প্রায় ৪০ জন অতিথি, যাদের মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা কয়েকজন বিদেশিও ছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

Link copied!