মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০২:৪১ পিএম

মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ

ছবি: রয়টার্স

মিয়ানমারের উপকূলে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ। সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ আশঙ্কার কথা জানিয়েছে।

সংস্থাগুলো জানায়, গত জুন মাসের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দুটি নৌকা যাত্রা শুরু করেছিল। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দেওয়ার সময় নৌকা দুটি দুর্ঘটনার কবলে পড়ে।

নিখোঁজ ও মৃত আরোহীদের বড় একটি অংশ নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে অনেকে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে উন্নত জীবনের আশায় মালয়েশিয়া বা অন্য কোনো দেশের উদ্দেশে যাত্রা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সাগরপথে এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপের ওপর জোর দিয়েছে।

Link copied!