হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০৭:৫১ পিএম

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ শিশু।

আজ (বুধবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭৬ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু। এ সময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২০ জন। এছাড়া নতুন করে ৮৫১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জন।

এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৬ হাজার ৮৭৮ রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে ৯৩ হাজার ২৬০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Link copied!