ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নিশ্চিত হামে মারা যাওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকার এবং দুজন সিলেটের বাসিন্দা।
এ নিয়ে চলতি বছরে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৭১ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৭৩৫ জনে পৌঁছেছে।
একই সময়ে আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।