ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জন।
আজ (রোববার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ জনের শরীরে হামের উপসর্গ ছিল। এছাড়া, একজন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। একই সময়ে নতুন করে ৮৭৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া, ৯০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে মোট ১৩ হাজার ৫০০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।